26 C
আবহাওয়া
৩:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আগুনে পুড়লো জুট গুদাম

চট্টগ্রামে আগুনে পুড়লো জুট গুদাম

আগুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি জুট গুদাম আগুনে পুড়ে গেছে। বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মোহরা এলাকার ইস্পাহানি কলেজের সামনে নূর বেডিং নামে একটি জুট গুদামে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক ফরিদ আহমেদ। তিনি জানান, মোহরা ইস্পাহানি কলেজের সামনে একটি জুট গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ও কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত পর জানা যাবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের