27.9 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে স্কুলগেট ভেঙ্গে শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে স্কুলগেট ভেঙ্গে শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে স্কুলগেট ভেঙ্গে শিশুর মৃত্যু

বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলায় বিদ্যালয়ের গেট ভেঙে ৬ বছরের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে খাগড়াছড়ি সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রাবণ দেওয়ান উপজেলার নারাং খাইয়া এলাকার প্রণয় দেওয়ান ও বাসনা চাকমার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিদ্যালয় পরিদর্শন করেছি। নিহত শিশুর মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী শ্রাবণ আজ বুধবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করার সময় হঠাৎ গেটটি ভেঙে তার ওপর পড়ে। গুরতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি