23 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। একাধিকবার গোলের কাছাকাছি গিয়ে ব্যর্থ হয় তারা। ম্যাচের ২৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে মরক্কোর ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। এতে পেনাল্টি পায় ফ্রান্স।

তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এতে গোলবঞ্চিত হয় ফ্রান্স।

ম্যাচের ৩৬ মিনিটে আবারও মরক্কোকে রক্ষা করেন বুনু। দারুণভাবে বক্সে ঢুকে দেজিয়ে দুয়ের নেওয়া শট আটকে দেন তিনি। আর ম্যাচে যোগ করা সময়ে ফ্রান্সকে হতাশ করে ক্রসবার। ডি বকের বেশ বাইরে থেকে দুর্দান্ত শট নেন লুকাস দিনিয়ে। তবে তা ক্রসবারে লাগে। শেষ গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যেতে হয় ফ্রান্সকে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে বল জালে জড়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার ৮ম গোল। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপ্পের ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে এক গোল কম।

এরপর ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় ফ্রান্স। এবার স্কোরশিটে নাম লেখান উসমান ডেম্বেলে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর