29 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৮১ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৮১ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৮১ ডেঙ্গু রোগী শনাক্ত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮১ জন। সোমবার (১০ জুলাই) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৮ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৯৪০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ৩৭৬ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪ জন। জুনে ২৮২ জন আক্রান্ত, মারা গেছেন ৬ জন। মে মাসে ৫৩ জন, এপ্রিলে ১৮ জন, মার্চে ১২ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ জন মারা গেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল