21 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সমুদ্রের তলদেশে ‘সোনাভর্তি’ ২ জাহাজের সন্ধান

সমুদ্রের তলদেশে ‘সোনাভর্তি’ ২ জাহাজের সন্ধান


বিএনএ, বিশ্বডেস্ক : কলম্বিয়ার উপকূলে ডুবে যাওয়া দু’টি জাহাজের খোঁজ মিলেছে। এই জাহাজ দুটিতে বিপুল পরিমাণ ‘সোনা’ থাকার সম্ভাবনা রয়েছে, যার মূল্য ১৭ বিলিয়ন ডলার হতে পারে। দ্য নিউজউইক সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডুবে যাওয়া বিখ্যাত স্প্যানিশ জাহাজ সান জোসের ধ্বংসাবশেষের কাছে ওই জাহাজ দু’টির খোঁজ মিলেছে।

প্রসঙ্গত, ১৭০৮ সালে ব্রিটিশরা ডুবিয়ে দেয় স্প্যানিশ জাহাজটিকে। তাতে বিপুল মূল্যবান সামগ্রী ছিল। আর ২০১৫ সালে এই জাহাজের খোঁজ পাওয়া যায়।

জানা গেছে, সমুদ্রের তলদেশে প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে একটি দূরনিয়ন্ত্রিত যান পাঠানো হয়েছিল। সেটির মাধ্যমে সমুদ্রের তলদেশের ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিওতে স্প্যানিশ জাহাজের ধ্বংসাবশেষের কাছে ওই জাহাজ দু’টি দেখতে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, নীল ও সবুজ রঙের ছবিতে সমুদ্রের তলদেশে সোনার মুদ্রা, মৃৎপাত্র ও অক্ষত চীনামাটির কাপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর