27 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতিসংঘে হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে নিয়োগ পেলেন রাবাব ফাতিমা

জাতিসংঘে হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে নিয়োগ পেলেন রাবাব ফাতিমা


বিএনএ, বিশ্বডেস্ক : স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বৃহস্পতিবার (৯ জুন) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে সংস্থাটির হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগের ঘোষণা দেন।

১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া ফাতিমা জ্যামাইকার কোর্টনি রাতারির স্থলাভিষিক্ত হবেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিউ ইয়র্ক, কলকাতা, জেনেভা ও বেইজিংয়ে কাজ করেছেন। নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নেওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও কমনওয়েলথে কাজ করেছেন।

নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নেওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও কমনওয়েলথে কাজ করেছেন।

রাবাব ফাতিমা ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩