25 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির প্রতিবাদ র‌্যালি আজ

বিএনপির প্রতিবাদ র‌্যালি আজ

বিএনপির প্রতিবাদ র‌্যালি আজ

বিএনএ, ঢাকা: গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির খবর দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা এবং ঢাকা মহানগর বিএনপি সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণকে অংশগ্রহণ করার আহ্বানও জানিয়েছে বিএনপি।

রাজধানীতে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে, মানবতার পক্ষে কাজ করে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!