30 C
আবহাওয়া
৮:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স

বিএনএ, বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিবে ফ্রান্স এবং সেটা কয়েক মাসের মধ্যেই। এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। আগামী জুনে নিউইয়র্কে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিরসনের জন্য জাতিসংঘের সম্মেলনে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি জানিয়েছেন। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘আমাদের স্বীকৃতির দিকে এগিয়ে যেতে হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা তা করব।’

তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে সম্মেলনে সভাপতিত্ব করা, যেখানে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারি।’

ম্যাখোঁ বলেন, ‘আমি এটা করব কারণ, আমি বিশ্বাস করি যে এক পর্যায়ে এটাই সঠিক হবে। যা ফিলিস্তিনের পক্ষের সকলকে পালাক্রমে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সুযোগ করে দেবে, যেটা তাদের অনেকেই করে না।’

ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে। কিন্তু প্যারিস কর্তৃক ফিলিস্তিনি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে এবং ইসরায়েল এই পদক্ষেপের বিরোধিতা করতে পারে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা