21 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞাত পরিচয় দুই নারী নিহত

রাজধানীতে অজ্ঞাত পরিচয় দুই নারী নিহত

রাজধানীতে অজ্ঞাত পরিচয় দুই নারী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। গুলিস্তানে আসিয়ান বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬০) ও অটোরিকশার ধাক্কায় আরেক অজ্ঞাত পরিচয়সহ (৪০) দুই নারী নিহত হন।

রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী রাসেল জানান, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় আসিয়ান নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো জানা যায়নি।

অপরদিকে উত্তরার দক্ষিণখান কসাই বাড়ি এলাকায় রোববার সকালে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪০) এক নারী নিহত হয়েছেন।

পথচারী মোস্তাকিন জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণখান কসাই বাড়ি রেলগেটের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর