29 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে হোসাইন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ঝিনাইদহে হোসাইন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ঝিনাইদহে হোসাইন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহে ওয়াজ মাহফিলে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান জিহাদী (১৯) ও অন্যতম আসামী মেহেদী হাসান (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। আজ ভোরে শহরের আদর্শপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ কোম্পানী কামান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গত ২ মার্চ ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের মাঠে ওয়াজ মাহফিলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জিহাদীর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় হোসাইনসহ আরো ২জন।ঐ রাতেই হোসাইন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

আরো দুইজন বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত ৪ মার্চ হোসাইনের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামীদ্বয় জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন র‌্যাব কমান্ডার।তিনি আরো জানান, আসামীদ্বয়কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের