30 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » অপারেশন ডেভিল হান্টের নামে গায়েবি মামলা দেয়া হচ্ছে : জিএম কাদের

অপারেশন ডেভিল হান্টের নামে গায়েবি মামলা দেয়া হচ্ছে : জিএম কাদের

জিএম কাদের

বিএনএ, ঢাকা : ‘অপারেশন ডেভিল হান্টের’ নামে ঢালাওভাবে বিরোধী মত দমন ও গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, “জাতীয় পার্টির ওপর জুলুম-নির্যাতন চলছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। গ্রেপ্তারকৃতদের জামিন দেয়া হচ্ছে না।”

রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

এসব ঘটনার নিন্দা জানিয়ে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা