30 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যরাত থেকে ইজতেমার আশপাশে গণপরিবহন বন্ধ

মধ্যরাত থেকে ইজতেমার আশপাশে গণপরিবহন বন্ধ

বিশ্ব ইজতেমা

বিএনএ, ঢাকা: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে টঙ্গী ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার বিশ্ব ইজতেমার ময়দানের উত্তর-পশ্চিম পাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী নিয়ন্ত্রক কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুব আলম এ তথ্য জানান।

গাজীপুর মেট্রোপলিটন কমিশনার বলেন, ‘প্রথম পর্বের মতো এই পর্বেও ৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি পুলিশ র‍্যাব, টুরিস্ট পুলিশ, শিল্পপুলিশ, নৌ-পুলিশসহ সব বাহিনী আগের মতোই মোতায়েন আছে।’

গাজীপুর মেট্রোপলিটন কমিশনার আরও বলেন, ‘আজ মধ্যরাত থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফুট সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা-সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।’

আগামীকাল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত