21 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে শাম্মী’র আপিল

পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে শাম্মী’র আপিল


বিএনএ বরিশাল: বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেন। আপিল আবেদনে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে তিনি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।

গত ৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের পাল্টাপাল্টি অভিযোগের কারণে তাদের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরেরদিন তাদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর