29 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

বিএনএ, ঝিনাইদহ:অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন ১০ জন নারী পুরুষ। তারা সবাই বাংলাদেশী বলে বিজিবি সুত্রে বলা হয়েছে। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর জানান।

ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তিন জন পুরুষ, তিন জন নারী ও চার জন শিশুকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে শওকত আলি শেখ (৫০), স্ত্রী জামিলা বেগম (৩৫), মেয়ে বৈশাখী শেখ, একই জেলার লোহাগাড়া থানার সাড়ল গ্রামের পিতাঃ মৃত ধলামিয়া শেখের ছেলে মোঃ সোলায়মান শেখ (৬০), একই জেলার কালিয়া থানার বড়কালিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে মোঃ হেলাল বিশ্বাস (২৫), একই থানার কোলাবাড়ীয়া গ্রামের মৃত হরুন মৃধার স্ত্রী ফাতেমা খাতুন (৫০), মির্জাপুর গ্রামের পারভেজ মৃধার স্ত্রী সায়না খানম (২৭) সাথে তার শিশু সন্তান আহাদ মৃধা (০৭), হাবীব মৃধা (০৬) ও সিয়াম মৃধা (০৮ মাস)।

তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী