30 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, সরকার তার বিরুদ্ধে সবসময়– শিক্ষামন্ত্রী

জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, সরকার তার বিরুদ্ধে সবসময়– শিক্ষামন্ত্রী

জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, সরকার তার বিরুদ্ধে সবসময়-- শিক্ষামন্ত্রী

চাঁদপুর:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘কেউ কেউ বিভিন্ন আচরণ কিংবা কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। এর মধ্যে অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এটি খুবই দুঃখজনক, যা আমাদের কাম্য নয়।’

 

মন্ত্রী বুধবার(৮ ডিসেম্বর)  চাঁদপুর আউটার স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

 

মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, সরকার ও জনগণ তার বিরুদ্ধে সবসময় অবস্থান নেবে। যদি সে দলের হয় অথবা সরকারের হয়, তাকে সেখান থেকে অপসারণ করা হবে।’

 

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্টিয়ারিং কমিটির সভাপতি এম এ ওয়াদুদ, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।

 

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত