21 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পটুয়াখালী-১ উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আ.লীগের আফজাল

পটুয়াখালী-১ উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আ.লীগের আফজাল


বিএনএ, পটুয়াখালী : পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি এলাকা নিয়ে গঠিত পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

জেলা প্রশাসক বলেন, ‘একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত মো. আফজাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত বলে গণবিজ্ঞপ্তি জারি করেছি এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয় বরাবর প্রেরণ করা হয়েছে।’

আফজাল হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে পটুয়াখালী-১ আসনটি শূন্য হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর