21 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. মাহবুব (২১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে  সীতাকুণ্ড স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময আরও দুইজন আহত হয়েছে।

নিহত মাহবুব মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার হাসকান্দি মধ্যেরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখান খাইসখান্দি ইসলামীয়া দাখিল মাদরাসার ছাত্র।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. তোফাজ্জল হোসেন বলেন,  ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেন ৭টা ৩৫ মিনিটে স্টেশনে প্রবেশ করে। এসময় কয়েকজন যুবক তাড়াহুড়ো করে রং সাইডে নেমে যায়।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দ্রুত স্টেশনে প্রবেশ করলে ওই যুবক কাটা পড়ে। এতে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর