24 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাহেদ খান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের তোতা গাজীপাড়া নুরানী মাদরাসায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎ তারে জড়িয়ে ছিটকে পরেন।

পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মাণ শ্রমিক জাহেদ খান ফটিকছড়ি উপজেলায় ব্যাচেলর বাসায় বসবাস করতেন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাকন হাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মো. জালাল উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে