27 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় বালুভর্তি ট্রাককে আমবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজির ছেলে মো. বেলাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জল (৩০)।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুরে পৌঁছালে বালিভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, ওই দুই যুবক হাসপাতালে আসার আগেই মারা গেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে এনেছে।

আতিক রহমান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের