29 C
আবহাওয়া
২:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » এবার ৩০ রোজা হতে পারে

এবার ৩০ রোজা হতে পারে

এবার ৩০ রোজা হতে পারে

বিএনএ, ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামী ১০ এপ্রিল ঈদ হতে পারে বলে জানিয়েছে আমিরাতি মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন,পবিত্র রমজান মাস এবার হতে পারে ৩০ দিনের। মধ্যপ্রাচ্যেও এবার রোজা হবে ৩০টি। সেক্ষেত্রে বাংলাদেশেও একই সম্ভাবনা রয়েছে।

কারণ মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়েছে। ফলে ওই অঞ্চলে যদি ঈদ ১০ এপ্রিল হয়, তাহলে বাংলাদেশে স্বাভাবিকভাবে ঈদ হবে ১১ এপ্রিল। যার অর্থ এবার মুসল্লিরা ৩০টি রোজা রাখবেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ‘কাকতালীয়ভাবে’ ঈদের চাঁদের জন্মের দিন আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ হবে। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের উদয় হওয়ার অর্থ এর পরের দিন বেশিরভাগ ইসলামিক দেশে সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে।

মুসলিমদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা সম্প্রদায়ের মধ্যে কৃতজ্ঞতা, সামাজিক বন্ধন এবং ঐক্যের প্রতীক। ঈদুল ফিতরের মাধ্যমে উদযাপিত হয় রোজার চূড়ান্ত এবং বিষয়টি ঐশ্বরীয়। ঈদের দিনে মুসলমানরা বিশেষ প্রার্থনার জন্য জড়ো হন, যা ‘সালাত আল ঈদ’ নামে পরিচিত। মসজিদ, খোলা মাঠ বা বড় জামাতে অনুষ্ঠিত হয় এই সালাত আল ঈদ। ঈদুল ফিতরের নামাজে কৃতজ্ঞতা, সহানুভূতি এবং দানশীলতার ওপর খুতবা বা আলোচনা করা হয়। নামাজ শেষে পরিবারের সদস্যরা একত্রিত হন, একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং একে-অপরকে উপহারও দিয়ে থাকেন।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে যদি ১০ এপ্রিল ঈদ হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আগামী ১১ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী