23 C
আবহাওয়া
১২:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানী সুপার মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

রাজধানী সুপার মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

রাজধানী সুপার মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

বিএনএ: রাজধানী সুপার মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ। এ কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার (৯ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মার্কেটটির অগ্নিনির্বাপণব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক লাইনের অপরিকল্পিত সংযোগ ওই মার্কেটের অগ্নিঝুঁকি আরও বাড়িয়েছে। তবে কিছু ব্যবস্থা তারা (মার্কেট কর্তৃপক্ষ) নিয়েছে। এরই মধ্যে দুই লাখ লিটার পানি মজুতের ট্যাংক নির্মাণ করা হয়েছে।

রাজধানী সুপার মার্কেটের মালিক সমিতির দাবি, তারা দায়িত্ব নেয়ার পর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে কিছু কাজ এখনো চলমান। নতুন যেসব প্রস্তাব ফায়ার সার্ভিস দিয়েছে, তা-ও দ্রুত কার্যকর করা হবে।

গত মঙ্গলবার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এরপর গত বৃহস্পতিবার গাউছিয়া মার্কেট পরিদর্শন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। পরিদর্শন শেষে এ মার্কেটকে অগ্নিঝুঁকিপূর্ণ বলে জানান তাঁরা। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিনির্বাপণের যেসব ব্যবস্থা থাকা দরকার, তার অধিকাংশই নেই এ মার্কেটে।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর