29 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে বিদেশি মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে বিদেশি মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে বিদেশী মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহে বিদেশে মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার ( ৯ এপ্রি ) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সোহেল শিকদার (৩৬), চৌগাছা গ্রামের লোকমান শেখের ছেলে গিয়াস শেখ (৩৩) ও ঘোনসী গ্রামের রেজাউল শেখে ছেলে লোবান শেখ (২৮)।

র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, বাস টার্মিনালে বিদেশী টাকা জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। সে সময় লোবান হোসেন, গিয়াস শেখ ও সোহেলকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩’শ সৌদি রিয়াল ও জালিয়াতি কাজে ব্যবহৃত কাগজপত্র।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করে র‌্যাব। চক্রটি অভিনব কায়দায় কাগজের সামনে সৌদি রিয়াল বসিয়ে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

বিএনএনিউজ২৪.কম/আতিক/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের