23 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ফায়ার সার্ভিসের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফায়ার সার্ভিসের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফায়ার সার্ভিসের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনএ, ঢাকা : দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে কেক কেটে এই দিবসের শুভ সূচনা করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়। এ সময় অধিদপ্তরের ৩ জন পরিচালক এবং অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিন সারা দেশের ফায়ার সার্ভিসের জেলা অফিসসমূহেও একইভাবে সীমিত আকারে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ফায়ার সার্ভিসের নিজস্ব মসজিদগুলোতে বাদ জুমা বিশেষ মোনাজাতে ফায়ার সার্ভিসসহ সারা দেশের কল্যাণ কামনা করা হয়। সদর দপ্তর মসজিদে দোয়ায় অংশ নেন অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকগণ। তারপর দেশের সকল ফায়ার স্টেশনে একই মেন্যুতে সকলকে দুপুরের খাবার পরিবেশ করা হয়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটের সমন্বয়ে পুনর্গঠিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পথচলার ৪০ বছর অতিক্রান্ত হলেও এবারই প্রথম এই দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান পরিবেশন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর