32 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা মহামারি দীর্ঘায়িত হতে পারে : জাতিসংঘ মহাসচিব

করোনা মহামারি দীর্ঘায়িত হতে পারে : জাতিসংঘ মহাসচিব


বিএনএ, বিশ্বডেস্ক : জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন, মহামারির দুবছর পার হলেও এটি এখনও শেষ হয়নি। ভ্যাকসিন সরবরাহে ‘ন্যাক্কারজনক অসমতার’ কারণে মহামারি দীর্ঘায়িত হতে পারে।

মহামারি শুরুর দ্বিতীয় বর্ষপূতির্তে বুধবার (৯ মার্চ) জাতিসংঘ মহাসচিব এন্তোনিও  গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে ৪৪ কোটি ৬০ লাখেরও বেশি লোক আক্রান্ত এবং  ৬০ লাখেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এছাড়া অসংখ্য লোক মানসিক সংকটে ভুগছে।

তিনি স্বাস্থ্য খাতে নজিরবিহীন পদক্ষেপ নেয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত দ্রুততার সাথে ভ্যাকসিন তৈরির কারনে বিশ্বের অনেক অঞ্চলেই করোনা নিয়ন্ত্রণে রয়েছে।

কিন্তু করোনা চলে গেছে এটা ভাবাটা খুব ভুল হবে।

তিনি বলেন, ভ্যাকসিন সরবরাহে এখনও ন্যাক্কারজনক অসমতা রয়েছে।

গুতেরেস আরো বলেন, প্রতিমাসে দেড়’শ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি হচ্ছে। কিন্তু প্রায় তিন’শ কোটি লোক ভ্যাকসিনের প্রথম ডোজের অপেক্ষায় দিন গুনছে।

তিনি বলেন, এটি নীতি ও বাজেট বিষয়ক সিদ্ধান্তের প্রত্যক্ষ ফল। কারন এই নীতি গরীব দেশের তুলনায় ধনী দেশের জনগনের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছে।

মহাসচিব মানবেতিহাসের দু:খজনক এই মহামারি অবসানে সকলকে আবারো প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত