27 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পঞ্চগড়ে স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চলে গেলেন স্বামীও

পঞ্চগড়ে স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চলে গেলেন স্বামীও

পঞ্চগড়ে স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চলে গেলেন স্বামীও

বিএনএ, পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন স্বামী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিনিও মারা যান। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারীর ডোমার থেকে পঞ্চগড়গামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আমিনা খাতুন (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী মো. আকতার হোসেন (৪৫) গুরুতর আহত হন।

নিহত আমিনা খাতুনের (৪০) বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার মুসলিম নগর এলাকায়। তার স্বামী মো. আকতার হোসেনও (৪৫) একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রংমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।

দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩