27 C
আবহাওয়া
৬:২৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সকল ধর্মের বানী হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করা:বীর বাহাদুর

সকল ধর্মের বানী হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করা:বীর বাহাদুর


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম):পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং বলেছেন, সকল ধর্মের বানী হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করা। শান্তি প্রতিষ্ঠা আমরাও চাই তবে তার জন্য আমরা ধর্ম প্রচারে কতটুকু কাজ করতেছি। আমাদের উচিৎ বিশ্বময় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দিতে সকলের ধর্ম প্রচারে কাজ করা। শিশুদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী পুনঃনির্মিত তালসরা আনন্দরাম বিহার উৎসর্গ ও ধর্মদূত জিনরতন স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসবের দুই দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশ একটি ধর্মীয়ভাবে রোল মডেল হিসেবে বিশ্বে দরবারে পরিচিত। এটি আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ কি শান্তিতে বসবাস করে এটি বিশ্বে দৃষ্টান্ত। আমাদের উচিৎ হবে ধর্মে ফিরে আসা। ধর্মের জন্য কাজ করা। তাহলে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উদ্বোধক প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জিনানন্দ মহাথের।

তালসরা আনন্দরাম বিহারসংলগ্ন মাঠে দুই দিনব্যাপী বৌদ্ধ মহাসম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার ইশতিয়াক ইমন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক বাবুল। শীলরক্ষিত মহাস্থবির, বোধিরতন মহাথেরো, জ্ঞানরক্ষিত মহাথেরো ।
এছাড়াও দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষুরা। এর আগে মন্ত্রী ফিতা কেটে পুনঃনির্মিত তালসরা আনন্দরাম বিহারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন