30.8 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা

নেতানিয়াহু

বিএনএ, বিশ্ব:ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।শুক্রবার (৭ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারি পরোয়ানার তালিকাভুক্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।’
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল পরিচালিত যুদ্ধকে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিযোগ করে আসছে তুরস্ক।

প্রসিকিউটরের অফিসের বিবৃতিতে বলা হয়, ‘২০২৩ সালের ১৭ অক্টোবর গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলের হামলায় ৫০০ জন নিহত হন, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরাইলের সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে। এছাড়া গাজাকে অবরুদ্ধ করে মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গাজায় তুরস্ক নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’ ইসরাইল গত মার্চ মাসে বোমা হামলায় ধ্বংস করে।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামাস তুরস্কের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে, ‘এটি তুর্কি জনগণ ও তাদের নেতাদের ন্যায়বিচার, মানবতা ও ভ্রাতৃত্বের প্রতি অঙ্গীকারের প্রতিফলন, যা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের আন্তরিক অবস্থানকে প্রকাশ করে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ