21 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » তাল দিয়ে বানাতে পারেন মজাদার কেক

তাল দিয়ে বানাতে পারেন মজাদার কেক

তাল

লাইফস্টাইল ডেস্ক: বাজারে পাওয়া যাচ্ছে পাকা তাল। তাল দিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারেন মজাদার কেক। সহজ এই রেসিপিটি জেনে নিন।

প্রথম ধাপ: সিকি কাপ হালকা গরম দুধের সঙ্গে আধা চা চামচ ঈস্ট ও স্বাদমতো লবণ মিশিয়ে রেখে দিন ১০ মিনিটের জন্য। একটি পাত্রে ২ কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা, ২ কাপ গুঁড়া দুধ, স্বাদমতো চিনি ও ১ কাপ কোরানো নারিকেল মিশিয়ে নিন। এরপর তাতে মেশান দেড় কাপ ঘন তালের রস। সবকিছু একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এরপর ঢেকে রাখুন ৩-৪ ঘণ্টার জন্য।

দ্বিতীয় ধাপ: এ পর্যায়ে বড় একটি স্টিলের বাটি বা কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিন। এরপরে এতে ব্যাটার ঢেলে দিন। চুলায় বড় প্যান বসিয়ে তাতে পানি ফুটতে দিন। পানি ভালোভাবে ফুটে উঠলে প্যানে একটি স্টিলের স্ট্যান্ড বসান। স্ট্যান্ডের ওপরে কেকের বাটি বসিয়ে দিন। তারপর প্যানের মুখ ঢেকে দিন। এভাবে মাঝারি আঁচে চল্লিশ মিনিটের মতো রেখে দিন। কেক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর পরিবেশন করুন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর