29 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় সিরিয়ার সেনা নিহত

ইসরায়েলি হামলায় সিরিয়ার সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : মালভূমির কাছাকাছি সিরিয়ার কুনেইত্রা শহরে ইসরায়েলের হামলায় সিরিয়ার এক সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার সানা জানিয়েছে, নিহত সেনার নাম ফরিদ ফুয়াদ মোস্তফা এবং তার বয়স ৪৬ বছর। কুনেইত্রা শহরের কাছে তার গ্রামের বাড়ির সামনেই তাকে হত্যা করা হয়।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন হামলায় ফরিদ মুস্তাফা নিহত হয়েছেন তবে সানা বলছে, তিনি ইসরায়েলের গাইডেড মিসাইল হামলায় মারা গেছেন। হামলার পরপরই তাকে পাশের হাসপাতালে নেয়া হয় কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গত শনিবার ইসরায়েল সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে এক নারীসহ দুই বেসামরিক নাগরিক আহত হন।

গত কয়েক বছর ধরে ইসরায়েল প্রায় সময় সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১১ সালে সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে উগ্রবাদী সহিংসতা শুরু করা হয়েছিল তা মোকাবেলায় দামেস্ক সরকার সফল হওয়ার কারণে ইসরায়েল ভীত হয়ে এই বিমান হামলা চালিয়ে আসছে।

বিএনএিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের