29 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে মাদকসহ ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

ধামরাইয়ে মাদকসহ ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

ধামরাইয়ে মাদকসহ ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার বাদশার চাচাতো ভাই কুখ্যাত মাদক সম্রাট আরমান মোল্লা ও শফিকুল ইসলাম নামে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে মাদক কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড এলাকা থেকে ১৫পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার আরমান মোল্লা নান্নার মোল্লাবাড়ীর আবুল হোসেন মোল্লার ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৭জুলাই সন্ধ্যা ৭টার দিকে গোপন খবরের ভিত্তিতে চিরুণী অভিযান চালিয়ে ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন খান তাদের গ্রেপ্তার করেন। এলাকাবাসী তাদের শাস্তি দাবি করেছন। তারা যুব সমাজের মুক্তি ও মাদকমুক্ত সমাজ চান।

ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছ।

বিএনএনিউজ/ইমরান,মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী