31.6 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - আগস্ট ১, ২০২৬
Bnanews24.com
Home » ২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু


বিএনএ, চট্টগ্রাম : ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। শুক্রবার (৮ মে) ভোর ৬টা থেকে শোধনাগারটিতে পূর্ণদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। সৌদি আরব থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

ভোর ৫টা থেকেই ফায়ার্ড হিটারে প্রসেসিং শুরু হলেও এক ঘণ্টা পর থেকে উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মে সংরক্ষণের কাজ শুরু হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় পর্যাপ্ত কাঁচামাল না থাকায় গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চীনা জাহাজ ‘এমটি নাইমনিয়া’ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

বর্তমানে আসা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করলে প্রায় ২৬ হাজার মেট্রিক টন ডিজেল, ২৪ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল, ১৬ হাজার মেট্রিক টন পেট্রোল, ২১ হাজার মেট্রিক টন কেরোসিন এবং ৮ হাজার মেট্রিক টন অকটেন উৎপাদন সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এই পরিমাণ কাঁচামাল দিয়ে শোধনাগারটি প্রায় ২৫ দিন সচল রাখা যাবে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ