26 C
আবহাওয়া
৩:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেয়া হবে

খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেয়া হবে


বিএনএ, ঢাকা: জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমেই হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে তাকে। সেভাবে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ৫ মাস ভর্তি ছিলেন হাসপাতালটিতে। এরমধ্যে একাধিকবার তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে আবার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে তার পরিবার আবেদন করে। তবে অনুমতি মিলেনি। এমন প্রেক্ষাপটে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকার এই হাসপাতালে তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর দীর্ঘ ১৫৬ দিন চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি বাসায় ফিরেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন তিনি। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দিয়েছিল। সেই থেকে ছয় মাস পরপর খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

উল্লেখ্য,  লিভার সিরোসিসের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া  হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অন্যান্য কিছু রোগে আক্রান্ত বলে এর আগে তার চিকিৎসকরা জানিয়েছিলেন।

বিএনএ/এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের