27 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » “শুধু আমলা নয়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে”

“শুধু আমলা নয়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে”

"শুধু আমলা নয়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে"

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, “আমি সম্প্রতি লক্ষ্য করছি বর্তমান শিক্ষার্থীরা বিজ্ঞানী হতে চায় না, তারা আমলা হতে পছন্দ করে। তারা বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করছে। এ অবস্থায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের উদ্যোগী হতে হবে।” স্যার জগদীশ চন্দ্র বসুর ১৬৪তম জন্মবার্ষিকীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য আরও বলেন, “জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন অন্তর্মুখী ও সবসময় উজানের মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় তাঁকে প্রেরণা জুগিয়েছেন। জগদীশ চন্দ্রের মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত ব্যথিতও হয়েছিলেন। তিনি প্রয়াত, আর ফিরে আসবেন না। তিনি তাঁর কর্মের মাধ্যমে যা করে গেছেন সেসব দিয়েই তাকে জীবিত রাখার সাহস এবং সদিচ্ছা যেন আমরা রাখতে পারি। তবেই আমরা আগামীতে যে বিজ্ঞানমনস্ক প্রজন্ম দেখতে চাচ্ছি, তা স্বার্থক হবে।”
জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এই আলোচনা সভায় স্যার জগদীশ চন্দ্র বসুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। অনুষদের দুই গুণী শিক্ষক এবং রাজশাহী ও নওগাঁর চার গুণী কৃষককে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মনজুর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ্ রেজা ও নওগাঁর কালীগ্রামের কৃষক জাহাঙ্গীর আলম শাহ্, রাজশাহীর মনিরুজ্জামান মনির, নূর মোহাম্মদ এবং পার্নিমা বেগম।
জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা আসরাফি নীলার সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মনজুর হোসেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক গৌর পদ ঘোষ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিএনএ/সাকিব, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের