32 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

পাকিস্তান

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: পাকিস্তানের  বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার ভোরে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা বহু হতাহতের আশঙ্কা করছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়। খবর দ্য ডনের।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে যে, ভূমিকম্পের পর আতঙ্কে কোয়েটার অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পাকিস্তানের সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের সময় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন। এ সময় বাড়িঘর ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে।

ভূমিকম্পে কমপক্ষে আরও ৩ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।

ভূমিকম্পে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের কারণে বেলুচিস্তানের হারনাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হারনাই। অঞ্চলটিতে বিপুল সংখ্যক কয়লা খনি রয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, পরিস্থিতি মোকাবিলা ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত