23 C
আবহাওয়া
২:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীর ১৪৪ ধারা প্রত্যাহার

হাটহাজারীর ১৪৪ ধারা প্রত্যাহার


বিএনএ, হাটহাজারী : হাটহাজারীতে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিকেলের বৈঠকে। রোববার (৭ সেপ্টম্বর) বিকেলে সাড়ে চারটায় উপজেলা প্রশাসন, পুলিশ, সংক্ষুব্ধ উভয় পক্ষ এবং স্থানীয়দের সমন্বয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার রাতে জারি করা ১৪৪ ধারা আজ বেলা তিনটা পর্যন্ত ছিল। পরে তা আর বাড়ানো হয়নি।

পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, “ ১৪৪ ধারা উইথড্র হয়ে গেছে। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে। তাদের দাবি দাওয়া মেনে নেয়া হয়েছে।”

তাদের দাবির মধ্যে রয়েছে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, ক্ষতির শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে জানান তিনি।

তাদের অন্যতম দাবি হলো পরবর্তীতে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া।

“শব্দ দূষণ প্রতিরোধের জন্য যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে উভয় পক্ষের স্বেচ্ছাসেবক দল এখানে থাকবে সাথে পুলিশ ও প্রশাসন থাকবেন। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শব্দ দূষণ এড়ানোর ব্যবস্থা ও যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাথে উভয় পক্ষ শান্তি – শৃঙ্খলা বজায় রাখার জন্য একমত হয়েছেন ” বলেন আজিজ।

বিকেলের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেন আজিজ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর