27 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জমির রেকর্ড সংরক্ষণ ও  প্রত্যয়নপত্র প্রকৃত মালিকদের দিতে হেডম্যানদের প্রতি নির্দেশ পার্বত্য মন্ত্রীর

জমির রেকর্ড সংরক্ষণ ও  প্রত্যয়নপত্র প্রকৃত মালিকদের দিতে হেডম্যানদের প্রতি নির্দেশ পার্বত্য মন্ত্রীর

বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান : পার্বত্য অঞ্চলের জমির মৌজার সীমানা সঠিকভাবে নির্ধারণ ও তা নিজ দায়িত্বে রাখা, সব জমির রেকর্ড সংরক্ষণ এবং মৌজা হেডম্যানদের দেওয়া প্রত্যয়নপত্র উপযুক্ত ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ভূমি সমস্যা নিরসনে প্রশাসনের পাশাপাশি হেডম্যানদের জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবানের হেডম্যানদের (মৌজা প্রধান) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, নানা সমস্যা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিন পার্বত্য জেলায় মৌজাবাসীর উন্নয়নের জন্য হেডম্যানরা কাজ করে যাচ্ছেন। তবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নানা ধরনের ভূমি সমস্যা নিরসনে হেডম্যানদের আরও আন্তরিক হতে হবে। মন্ত্রী হেডম্যানদের স্থানীয় বাসিন্দাদের আন্তরিকতার মাধ্যমে যথাযথ সেবা প্রদানের নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, রাজীব কুমার বিশ্বাস, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস সুলতানা, হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোইহ্রী মারমা, সাধারণ সম্পাদক উনিহ্লাসহ বান্দরবানের সাত উপজেলার ভূমি কর্মকর্তা এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা উপস্থিত ছিলেন।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের