26 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মুন্সীগঞ্জে ট্রলারডুবিতে আরও ১ মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে ট্রলারডুবিতে আরও ১ মরদেহ উদ্ধার

ট্রলার

বিএনএ মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় আরও ১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে সুবচনী বাজারসংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর টিম। এর আগে ট্রলার ডুবির ঘটনার দিন রাতে প্রশাসন থেকে জানানো হয় আরও আটটি মরদেহ উদ্ধারের কথা। কিন্তু দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা দিতে গেলে একই নাম দুইবার আসায় সাত মরদেহ উদ্ধারের বিষয়টি জানা যায়।

গত শনিবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের ট্রলার।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর