29 C
আবহাওয়া
২:০০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পরীমনির কাস্টিউম ডিজাইনার জিমি ৩ দিনের রিমান্ডে

পরীমনির কাস্টিউম ডিজাইনার জিমি ৩ দিনের রিমান্ডে

পরীমনির কাস্টিউম ডিজাইনার জিমি ৩ দিনের রিমান্ডে

 আদালত প্রতিবেদক: মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৭ আগস্ট) জিমিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় জিমির পক্ষে তার আইনজীবী খলিলুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। শুক্রবার (৬ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে জিমিকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা দায়ের করে ডিবি। গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরের দিন আদালত মাদকের মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনএ নিউজ এসবি,জিএন

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী