29 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে খালে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রামুতে খালে ডুবে প্রাণ গেল দুই শিশুর


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলবী পাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহ ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাসমত উল্লাহ মৌলবী পাড়াস্থ ট্রেনের লাইন সংলগ্ন একটি ব্রিজের মুখে খালে জাল ফেলেন, এসময় তার জালে ওই দুই শিশুর মরদেহ আটকে যায়। জালে মরদেহ দেখতে পেয়ে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সাথে নিয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে শিশু দু’টিকে একসাথে এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয়রা। সন্ধ্যায় ট্রেনের রাস্তা সংলগ্ন ব্রিজের মুখের একটি ডোবা খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবা খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

রামু থানা পুলিশের ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানাননি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে।

বিএনএ/এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল