29 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে কুড়ালের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

ঝিনাইদহে কুড়ালের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক


বিএনএ ঝিনাইদহঃ মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া খাতুন (২৩) নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ স্বামী বাবলুর রহমান (২৭) কে গ্রেপ্তার করেছে। স্ত্রী হন্তারক বাবলুর রহমান সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে মাদক সেবন করে এসে বাবলু প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতো। এ নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার রাত আটটার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। খবর পেয়ে দ্রুত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী বাবলুর রহমানকে গ্রেফতার করে। নিহত জুলিয়া খাতুন তিন সন্তানের জননী।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিএনএ/  আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের