32 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ২৫ কেজি গাঁজাসহ আটক এক

খাগড়াছড়িতে ২৫ কেজি গাঁজাসহ আটক এক

আটক

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২৫ কেজি গাঁজাসহ রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌণে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ এর সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এএসআই মো. মামুন হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টির সহায়তায় রাসেলকে আটক করা হয়। এ সময় বিক্রির উদ্দেশ্য ২৫ কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে তা জব্দ করে মাদকদ্রব্যসহ রাসেলকে সদর থানায় নিয়ে আসা হয়। আটক রাসেল শহরের কলেজ গেইট এলাকার ইসকান্দর মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রাতেই খাগড়াছড়ি সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১৯(গ)/ রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিএনএ/আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত