21 C
আবহাওয়া
৫:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পাঁচ মাস পর দেশে করোনায় সর্বোচ্চ প্রাণহানি

পাঁচ মাস পর দেশে করোনায় সর্বোচ্চ প্রাণহানি

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : প্রায় পাঁচ মাস পর দেশে করোনায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চার মাস ১৯ দিন পর যা সর্বোচ্চ। দেশে করোনায় মোট প্রাণহানি দাড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে।

এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের শরীরে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১০ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির মধ্যে, ঢাকায় ১৬ জন। চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, সিলেটে ৩, ময়মনসিংহে ২ ও রংপুরে ১ জন মারা গেছেন।

বিএনএনিউজ২৪.কম/আজিজ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর