21 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (২৫) নামে এক হোমিও কলেজ শিক্ষার্থীর মারা গেছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি কনস্টেবল মমিনুল বলেন, ঢাকা থেকে কিশোরগঞ্জ গামী একটি ট্টেনের কাটা পড়ে আব্দুল্লাহ। পরে গুরুতর অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহর চাচাতো ভাই আব্দুর রহিম জানান, তিনি গোপীবাগ এলাকার একটি হোমিও কলেজের শিক্ষার্থী ছিলেন। ঢাকায় সে একাই থাকতেন। দুই বছরের একটি কন্যাসন্তান আছে। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কস্তুরী পাড়া এলাকায়। বাবা নাম দানেশ আলীর ।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর