27 C
আবহাওয়া
১:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৮ জানুয়ারি

ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৮ জানুয়ারি

ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৮ জানুয়ারি

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য,২০২০ সালের ২১ সেপ্টেম্বর কোতয়ালী থানায় নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ওই শিক্ষার্থী কোতোয়ালী থানায় মামলা করেন।

অন্য আসামিরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, হাসান আল মামুন, সাইফুল ইসলাম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফি।

মামলায় এখন পর্যন্ত মো. সাইফুল ইসলাম, মো. নাজমুল হুদা ও নাজমুল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়।বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের