30 C
আবহাওয়া
১২:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরতে পারেননি

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরতে পারেননি


বিএনএ,কক্সবাজার: সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’–এর কারণে ৩ নম্বর সতর্কসংকেত বলবৎ থাকায় আজ রোববারও ফিরতে পারেনি তারা।

রোববার (৫ ডিসেম্বর) রাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকে পড়া পর্যটকেরা ভালো রয়েছেন। রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরদিন জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ ‍ডিসেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেন। এরপর দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন, সেন্টমার্টিন–কক্সবাজার ও সেন্ট মার্টিন-চট্টগ্রাম নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। ফলে কোনো জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যেতে না পারায় কোনো পর্যটক ফিরতে পারেননি। অন্যদিকে সাগর উত্তাল থাকায় যাত্রী নিয়ে কোনো ট্রলার সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশে ছেড়ে যেতে অনুমতি দেয়নি স্থানীয় কোস্টগার্ড।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত