31 C
আবহাওয়া
৪:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগ থেকে যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

হাজারীবাগ থেকে যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

হাজারীবাগ থেকে যুবলীগ নেতা অস্ত্র সহ গ্রেফতার

বিএনএ,ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল হোসেন (৩০) এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) রাতে অস্ত্রসহ হাজারীবাগ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।

রোববার( ৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরের মিনা বাজারের এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। হামলা সাহেদ আলী (২৭) সহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়।

সাহেদ নিহতের ঘটনায় তার আপন ভাই শরিফ গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।

এছাড়াও গত ১৯ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডি-১৫ আবাহনী মাঠের বিপরীত পাশে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে হাসনাইন আহমেদ নিহত হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল পুলিশকে জানিয়েছে, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলের ওপর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় নিরীহ ছাত্র জনতাকে গুলি করেছে।

পুলিশ আরও জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় শাকিল হোসেনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় জড়িতদের বিষয় তথ্য জানতে গ্রেপ্তার আসামীকে রিমান্ড আবেদনসহ আদালেত পাঠানো হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী