32 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বোয়ালখালী শাখার সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বোয়ালখালী শাখার সম্মেলন অনুষ্ঠিত


বিএনএ, চট্টগ্রাম: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্যতম প্লাটফরম শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা সভাপতি এম এ ছফা চৌধুরী বলেছেন, শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি সকল বৈষম্য দূরীভূত করে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তা রক্ষা করতে চাকরি জাতীয়করণ এখন সময়ের এবং দীর্ঘদিনের দাবী। সুতরাং এ দাবী অবিলম্বে মেনে নিতে হবে।

সোমবার (৫ মে) বিকেলে শিক্ষক -কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবী পুনর্ব্যাক্ত করেন তিনি।

সংগঠনের উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুর আলম মাস্টারের সঞ্চালনায় পৌর সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এতে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী সচিব সাইফুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এডভোকেট সেলিম চৌধুরী অধ্যাপক কায়ছারুল হক, সাবেক কাউন্সিলর মাহম্মদুল হক মেম্বার, বক্তব্য রাখেন অধ্যাপক ছাবেরা শারমিন, অধ্যাপক মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, আবু হানিফ ছিদ্দিকী, মনছুর আলী।

পরে অধ্যাপক ইমাম উদ্দিন মনিরকে সভাপতি ও মনজুর আলম মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শিক্ষক- কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখা কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত