32 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়িতে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার শালবন মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো: নুরুল ইসলাম নামক এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(০৬ মে ২৩ইং) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

তাঁকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পাহাড় কর্তনের অপরাধে উক্ত অর্থদন্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন জানান, অবৈধভাবে পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে খাগড়াছড়ি সদর থানার পুলিশ সদস্যরা ও স্থানীয় কাউন্সিলর মোঃ রেজাউল উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত