24 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজত নেতা গাজী ইয়াকুব ওসমানী গ্রেফতার

হেফাজত নেতা গাজী ইয়াকুব ওসমানী গ্রেফতার

হেফাজত নেতা গাজী ইয়াকুব ওসমানী গ্রেফতার

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : আরও এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে (৪৪) গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার(৬ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম ফেনী জেলা থেকে তাকে গ্রেফতার করে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। গত ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবের পর থেকে তিনি আত্মগোপনে ফেনী চলে গিয়েছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে