27 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবান সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বান্দরবান সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বান্দরবান সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিএনএ, ঢাকা: সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের পর বর্তমানে সেখানকার সার্বিক পরিস্থিতি দেখতে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (৬ এপ্রিল) সকালে বান্দরবানের উদ্দেশে রওনা দেবেন বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে হেলিকপ্টারে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় জেলার রুমা উপজেলায় উপস্থিত হবেন তিনি। পরে সেখান থেকে রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে একটি মতবিনিময়সভায় অংশ নেবেন। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বান্দরবানে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সশস্ত্র দুর্বৃত্তরা রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা। পরদিন বুধবার দুপুরে জেলার থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের ৪৮ ঘণ্টা পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব। তবে অপহরণের পর ব্যাংক ম্যানেজারকে দুর্গম পাহাড়ে নিয়ে যায় কেএনএফ।

সর্বশেষ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের